মালদায় উদ্ধার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার - The News Lion

মালদায় উদ্ধার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার




দি নিউজ লায়ন ; ২৪  ঘণ্টার মধ্যে মালদায় ফের মাদক উদ্ধার। গোপন সূত্রে অভিযান চালিয়ে ২৬৩ গ্রাম ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ। গত ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ এখনো পর্যন্ত হাফ কেজির ওপর ব্রাউন সুগার উদ্ধারসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বারবার কালিয়াচক থেকে মাদক কারবারীদের দল ধরা পড়ছে , তা নিয়েও জোর তদন্ত শুরু করেছে পুলিশ। 


শনিবার গভীর রাতে চরিঅনন্তপুর পীরপাড়া এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ২৬৩ গ্রাম মাদকের বর্তমান বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার মালদা আদালতে পেশ করেছে কালিয়াচক থানার পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রবিউল শেখ। তার বাড়ি কালিয়াচক থানার চরিঅনন্তপুর এলাকায়। ধৃতের কাছ থেকে ব্রাউন সুগারের পাশাপাশি একটি মোবাইলে উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ওই প্লাস্টিক বন্দী ব্রাউন সুগারগুলি পাচার করার উদ্দেশ্যেই কোথাও নিয়ে যাচ্ছিল অভিযুক্ত ওই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালানোর পর পীরপাড়া স্ট্যান্ডের কাছ থেকে ওই যুবককে ব্রাউন সুগার সহ হাতেনাতে গ্রেপ্তার করে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.